
নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক সামাজিক সংগঠন Unity Spark – US সমাজকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ Rotaract Club of Chittagong Alliance এর ৫ম চার্টার নাইট বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সম্মানজনক Appreciation Award অর্জন করেছে।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চিটাগং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান মেসবাহ উদ্দিন এবং সেক্রেটারি রোটারিয়ান মুহিব উল্লাহ জুয়েল আনুষ্ঠানিকভাবে ইউনিটি স্পার্কের হাতে এই সম্মাননা তুলে দেন।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি স্পার্কের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী তাঁর টিমের সদস্যদের নিয়ে এই সম্মাননা গ্রহণ করেন।
সম্মাননা গ্রহণের পর রাকিবুল ইসলাম চৌধুরী বলেন, “আজকের এই অনুষ্ঠান দুই সংগঠনের মধ্যে একটি নতুন সেতুবন্ধন তৈরি করেছে। ভবিষ্যতে ইউনিটি স্পার্ক এবং Rotaract Club of Chittagong Alliance সবসময় একে অপরের পাশে থেকে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। সমাজের উন্নয়নে বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে মানবসম্পদ ও শক্তিকে কাজে লাগিয়ে একসাথে কাজ করলে মানবতার কল্যাণে আমাদের মিশন ও ভিশন আরও দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব।”
তিনি আরও বলেন, সমাজের উন্নয়নে সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টাই পারে মানবতার জন্য স্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনতে।
এই সম্মাননার জন্য ইউনিটি স্পার্ক ( Unity Spark) Rotaract Club of Chittagong Alliance-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে যৌথভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে|









