
নিউজগর্ডেন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে শহীদ ইশমামুল হক এর কবর জেয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় এমপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
আজ বিকাল ৩.৩০টায় শহীদ ইশমামুল হক এর কবর জেয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করা হয়।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি মুহাম্মদ জিল্লুর রহমান, জেলা প্রচার সম্পাদক হাবিবুল্লাহ ফয়সাল, এনসিপি লোহাগাড়া উপজেলার আহবায়ক জহির উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর ও উপজেলা সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ হাসানসহ ইউনিয়ন নেতৃবৃন্দ। শহীদ ইশমামুল হক বড় ভাই মুহাম্মদ মুহিব সার্বক্ষণিক সাথে ছিলেন।
জেলা আমীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও খোঁজ খবর নেন। সাক্ষাৎ শেষে শহীদ ইশমামুল হক এর শাহাদাত সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া করেন।









