
নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় অবস্থিত মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মোহাম্মদ আব্দুল আওয়াল।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে একাডেমিতে আসেন। বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৩৭তম গভর্নিং বডির সভার সিদ্ধান্ত মোতাবেক সংস্থা পরিচালিত মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ এবং মেরিন একাডেমি কেজি স্কুলে শিক্ষার মান উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান।
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে ক্লাস রুমের পরিবেশ এবং শিক্ষা কার্যক্রমের হালনাগাদ পরিস্থিতি যাচাই করা হয়। ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের কাছে পড়াশোনার পাশাপাশি নানা এক্টিভিটিস সম্পর্কে জানতে চান।
এ উপলক্ষ্যে একাডেমির পুরাতন সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মোহাম্মদ আব্দুল আওয়াল বক্তব্য রাখেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেরিন একাডেমি, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের এবং মেরিন একাডেমি কেজি স্কুলের গভর্নিং বডির সভাপতি খালিদ মাহমুদ, একাডেমির এ্যাডজুটেন্ট ও মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের কাউন্সিল কমিটির সভাপতি লেঃ কমান্ডার মোহাম্মদ ইয়াসির চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আতিকুর রহমান চৌধুরী, উন্নয়ন কর্মকর্তা প্রকৌশলী মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাছির উদ্দীন, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) এর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমির প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুল হক।
পরে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ ঘুরে দেখেন। এ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় স্কুল ও কলেজের পাঠদান ও ফলাফলের উন্নতিকল্পে শিক্ষক-শিক্ষিকাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।









