
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম -৯ আসনের জাতীয় সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, জাতীয় সংসদ সদস্যরা জনগণের সেবক। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে যার যার অবস্থান থেকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের মানুষের মঙ্গলের জন্য। তিনি আজ ০৫ আগস্ট জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রামের উদ্যোগে বন্যা দূর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আবু সুফিয়ান আরো বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু জনগণকে বিভ্রান্ত করবেন না। বিএনপি এদেশের জনগণের দল, জনমানুষের দল। বিএনপি সব সময় জনগণের জন্যই রাজনীতি করে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মৎস কর্মকর্তা কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, ইপসার কর্মকর্তা মোহাম্মদ আলী শাহীন, ইব্রাহিম বাচ্চু, আলমগীর হোসেন, আবু তৈয়ব, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল সগীর, আজগর হোসেন।









