
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিল আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৬, বুধবার বিকাল ৪টায় নগরীর জিইসি কনভেনশন সেন্টার, জিইসি মোড়ে অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মদীনাতুল উলূম কামিল মাদরাসা ঢাকার মুহাদ্দিস ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
বিশেষ ওয়ায়েজিন হিসেবে আলোচনা করবেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসা চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ড. বি.এম. মফিজুর রহমান আজহারী।
মাহফিলে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
মাহফিলে দলমত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।









