
নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আনোয়ারায় উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ট প্রতিষ্টা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উত্তরবন্দর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে এই উপলক্ষে প্রায় ৫০০ জন স্থানীয মানুষকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ও মাদ্রাসা ছাত্রদের মাঝে কোরআন শরিফ বিতরণ কর্মসুচি পালিত হয়।
উক্ত অনুষ্টানে এম.আবু সালামের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মিজানুর রহমান, মামুন খান, বৈরাগ ইউনিয়ন পরিষদের মেম্বার রুমি আকতার,
মেহেদি হাসান চৌধুরী, বাবলু, হামিদুর রহমান, সেচ্ছাসেবী সংগঠক আলি নুর জেমস, ইমদাদুল হক সজিব, জানে আলম বাদশাহ, আহমদ ইরফান আলী, রায়হান আলী, ইকবাল আলম, আব্দুন নুর তুষার, ইফতেখার আলম তানভীর, ফাওয়াজ রিশান, মুজিবুর রহমান, আকিব, আইয়ুব আলম, রবিন, তাহের আলী প্রমুখ।









