ফটিকছড়িতে জীবিত এক নবজাতক শিশু উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি, এ. কে. এম. নাজিম উদ্দিন চৌধুরীঃ গত ২২ অক্টোবর, ২৬ইং তারিখ সন্ধ্যায় খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ পাইন্দং ইউনিয়নের করবল্লা টিলা নামক এলকায় একটি ঝোপেড় ভিতর থেকে জীবিত এক নবজাতক শিশু উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফটিকছড়ি থানার ওসি মোঃ রবিউল আলম খান জানান, প্রাথমিক চিকিৎসার জন্য নবজাতক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা পুলিশ জানান।
এদিকে উপজেলা ফটিকছড়ির ফটিকছড়ি থানা ও ভূজপুর থানাধীন দেড় শতাধিক পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে দূর্গা দেবী বিসর্জনের মাধ্যমে দূর্গা পূজা সম্পন্ন হয়েছে। কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনাই বলে ভূজপুর ও ফটিকছড়ি থানা পুলিশ জানান।

মন্তব্য করুন