
নিউজগর্ডেন ডেস্ক: মরহুম আব্দুল্লহ আল নোমান স্মৃতি সংঘ পূর্ব নাসিরাবাদে এর উদ্যোগে ওমর গনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অরবিট স্কুল এন্ড কলেজ এর ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণপূর্ব অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথী হিসেবে রাখেন ওমর গনি এমইএস কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ:.আ,হ,ম,সরওয়ার আলম, প্রধান অতি তার বক্তৃতা বলেন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতাগ গ্রহণ পরবর্তী বিশ্বের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে একটি সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকেও ভূমিকা রাখতে হবে। আজকে তোমাদের হাতে যে চারা গাছটি তুলে দিব সেটিকে যতœ করলে সেটি একদিন তোমার মত বড় হবে। তুমি দৈনন্দিন যে অক্সিজেন পাচ্ছ সেটা তোমার রোপণ করা চারা গাছ থেকে সংগ্রহ করতে পারবে। সুন্দর সুফলা শস্যশ্যামল সবুজ বাংলাদেশ গড়ার জন্য বৃক্ষের রোপনের কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শাহীন আল রাজী, প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন মানুষ দৈনন্দিন জীবনে যে অক্সিজেন সংগ্রহ করে সেটা গাছ থেকে সংগ্রহ করে আর যে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন করে সেটা আবার বৃক্ষ গ্রহণ করে বৃক্ষ মানুষের প্রয়োজনে অপরিহার্য অংশ। শিক্ষা জাতির মেরুদন্ড এই সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে খেলাধুলার পাশাপাশি বৃক্ষরোপণ ও যতœশীল করতে হবে তাহলে বাসযোগ্য পরিবেশ গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের কার্যক্রম সফল করতে হলে এদেশের প্রত্যেকটা মানুষকে বৃক্ষরোপণ করতে হবে এবং যতœ নিতে হবে। আজ বিষে যেই কার্বন নির্গমনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তা একমাত্র বৃক্ষরোপনের মধ্য দিয়ে সমতা আসবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলশী থানা বিএনপি’র সহ-সভাপতি নুরুল ইসলাম লেদু
বিশেষ অতিথির ওমর গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাম্মী আক্তার,
বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর জিয়া সাইবার ফোর্স এর সভাপতি আবু আহমেদ মিয়া মরহুম আব্দুল্লাহ আল নোমান স্মৃতি সংঘ এর সভাপতি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাবেদ সাফায়েত সুবহান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুনায়েদ বাবুল সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন
স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন বাবু, সাজ্জাদ চৌধুরী, নিজামুদ্দিন মিন্টু, মোয়াজ্জেম হোসেন রানা, সাজ্জাদ হোসেন টিপু, মোহাম্মদ জাবেদ প্রমূখ। দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ৩০০ শত ভেষজ,ফলোজ ও ফুল গাছ বিতরণ করা হয়।









