আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ৩৮ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে নগরীর ইপিজেড মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজের নেতৃত্বে মিছিলটি ইপিজেড মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সল্টঘোলা রেলক্রসিং গিয়ে শেষ হয়।

৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. হানিফ সওদাগর, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাজ্বী মো. সালাউদ্দীন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, এবাদুর রহমান, মহানগর মহিলা দলের শাহিদা খানম, ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি শাহানামা, কামরুজ্জামান, আলী আহসান, আনোয়ার হোসেন জুনু, মাহবুব আলম, দিদার, ছাত্রদলের আহবায়ক আবু রায়হান চৌধুরী, স্বেচ্ছাসেবকদলের সভাপতি রিযাজ উদ্দীন রাজু, সাদ উদ্দীন চৌধুরী, যুবদলের আরিফুর রহমান, আলহাজ্ব মো. সালাউদ্দীন, হাজ্বী ইলিয়াছ, আবু বক্কর বকুল, মহিউদ্দীন, ফাতেমা কাজল সহ প্রমুখ।

মন্তব্য করুন