চকবাজার নয়ন ক্লাব অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজগার্ডেন ডেস্ক: চকবাজার নয়ন ক্লাব অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রাত ১০ টার সময় নগরীর চকবাজার কাঁচাবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন নয়ন ক্লাব এর সভাপতি এম এ বক্কর রোমেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজারের ব্যাবসায়ি নুরুল ইসলাম মামুন, সমাজ সেবক সুলতান মোহাম্মদ খান, চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ সেলিম, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাঈল হোসেন লেদু, জাবেদুল হক, মোহাম্মদ সোহেল, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।

খেলায় দুই দল অংশ গ্রহণ করে অগ্রসর বয়েস ক্লাব বনাম মরহুম আলমগীর স্মৃতি সংসদ অগ্রসর বয়েস ক্লাব আলমগীর স্মৃতি সংসদকে ২-১গোলে পরাজিত করে। ম্যন অবদ্যা অগ্রসর বয়েস ক্লাবের ইমতু।

মন্তব্য করুন