আমিন কলোনিতে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

নিউজগার্ডেন ডেস্ক: আমিন কলোনি ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য, আমিন শিল্পাঞ্চল বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ব্যবসায়ী সমিতির সাবেক নির্বাচিত সদস্য, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি শিকদারের সঞ্চালনায় আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, নগর সেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক আকবর হোসেন মানিক, ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি মজিবুল হক মজু, নগর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য স্বপন, ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ওয়ার্ড ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আরিফুর রহমান সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। অন্যান্য বক্তারাও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবেলা ও নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন।

ব্যবসায়ী প্রতিনিধি ডাঃ মনির আহমদ, আবুল কাশেম, স্বপন সওদাগর, এইচ এম ইকবাল, ইউনুস, ইমাম হোসেন, জামাল হোসেন, কাউসার, সাজু সহ এলাকার অসংখ্য দোকান মালিক, ব্যবসায়ী ও সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন