কাঞ্চননগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি, এ. কে. এম নাজিম উদ্দীন চৌধুরীঃ উপজেলা ফটিকছড়ির কাঞ্চন নগর ইউনিয়নে এক গৃহ বধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। উক্ত গৃহ বধূ সাজু আকতার (৩০) ঐ ইউনিয়নের হলিপাড়া নেজাম উদ্দীন দ্বিতীয় স্ত্রী এবং এক বছর পূর্বে নিহত গৃহ বধূ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নিহত গৃহ বধূর পিতা মাইজ পাড়ার সুলতান আহমদ জানান, তার কন্যাকে নিহত স্ত্রীর স্বামী ও ভাসুরের বৌ পরিবারের সদস্যরা মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এই ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমদ জানান আপাতত অপমৃত্যু রেকর্ড করে লাশকে পিএমএ পাঠানো হয়েছে। পিএমও রিপোর্ট পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
অপরদিকে ধুুরং খালে অপর এক গৃহ বধু গোসল করতে গিয়ে নিখোঁজ সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে তাহা সম্পূর্ণ মিথ্যা। অথচ উক্ত গৃহ বধুকে অন্য একটি ঝোপের পাশে আতœীয়রা খোঁজাখুঁজি করে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে মর্মে জানা যায়।

মন্তব্য করুন