চান্দগাঁও থানা মৎস্যজীবি দলের বিশাল আনন্দ মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: চান্দগাঁও থানা মৎস্যজীবি দলের উদ্যোগে গত ৪ জুলাই (শুক্রবার) বিকালে সাবানঘাটা খাজা রোড হতে মোহাম্মদ জাফর ও আলা উদ্দিনের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্যজীবি দলের আহবায়ক আলা উদ্দিন, মনজুরুল আলম রানা, মো: সুমন, মো: কামাল, মো: আরিফ, জাবেদ, সেলিম, কবির, হারুন, নুরুল আলম, আবদুর রহিম, আবু ছৈয়দ, ইলিয়াছ ও মো: ইমন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মিছিলটি বহদ্দারহাট হক মার্কেট হয়ে মোহরা কবির টাওয়ারে এসে শেষ হয়।

বক্তারা চান্দগাঁও’র মাটি বিএনপি’র ঘাটি। কোন প্রকার ষড়যন্ত্র হলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তারা মিছিলে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্তব্য করুন