বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চান্দগাঁও থানা বিএনপির আনন্দ মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: চান্দগাঁও থানা আওতাধীন ৪, ৫, ৬ ও ৪৫ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট বিএনপির আহবায়ক কমিটি দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে। গত ৪ জুলাই মিছিলটি বহদ্দারহাট হক মার্কেট থেকে শুরু হয়ে মোহরা কামাল বাজার কবীর টাওয়ারে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, মহানগর বিএনপির সাবেক সদস্য জাকির হোসেন, চান্দগাঁও থানা বিএনপি নেতা জানে আলম জিকু, মাসুদুল কবীর রানা, ৪নং উত্তর চান্দগাঁও ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াস চৌধুরী, সদস্য সচিব হাজী ওসমান গণি, ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইকবাল উর রহমান চৌধুরী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাসান লিটন, সদস্য সচিব মো: ইউসুফ, ৪৫নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মো: নাছির, সদস্য সচিব মোস্তফা কামাল, সহ ৪, ৫, ৬ ও ৪৫ নং সাংগঠনিক ওয়ার্ডের সকল যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ সহ ইউনিট ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন