চাম্বল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা

নিউজগার্ডেন ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় ঐতিহ্যবাহি চাম্বল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত “শিক্ষার মানোন্নয়ন শীর্ষক” আলোচনা সভা ও স্কুল পরিদর্শন করা হয়।

অত্র এলাকার কৃতি সন্তান অত্র বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র, অত্র বিদ্যালয়ের ম্যানিজং কমিটির নব মনোনীত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ চট্টগ্রাম সিটি মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম ও মোহাম্মদ আব্দুল মন্নান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম এবং প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. এ.কে. এম শামছুউদ্দীন আজাদ।

উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রেজাউল করিম বিদ্যালয়ের বিভিন্ন অসঙ্গতি ও দুর্ভোগ এর কথা তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

মন্তব্য করুন