‘হজ পালনের পর মতবিনিময় সভা হাজীদের জন্য গুরুত্বপূর্ণ’

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেজামুদ্দীন বলেছেন, বিশুদ্ধ ও মকবুল একটা হজ পৃথিবী ও পৃথিবীর যাবতীয় বস্তু অপেক্ষা উত্তম। বেহেশত ছাড়া আর কোনো কিছুই এর প্রতিদান হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে হজ করবে, হজ পালনকালে স্ত্রীমিলন কিংবা সে সম্পর্কে আলোচনা এবং কোনো প্রকার গুনাহের কাজেও লিপ্ত না হয়, সে (হজ শেষে) সদ্যোজাত শিশুর মতো নিষ্পাপ অবস্থায় ঘরে প্রত্যাবর্তন করবে। হজ আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটি বিশেষ নিয়ামত।

তিনি গতকাল বিকালে হজ শেষে হজ কাফেলার সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, হাজীগণ কঠোর শৃংখলা, ধৈর্য্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজের ইবাদত সম্পন্ন করে থাকেন। হজ এবং ওমরাহ দুনিয়ার কোনো স্বার্থ, লোভ-লালসা, মর্যাদা বা খ্যাতি লাভের উদ্দেশ্যে করলে আল্লাহর দরবারে তা কবুল হবে না, তা হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আত্ম-বিশ্লেষণের দ্বারা ইসলামের এ গুরুত্বপূর্ণ ইবাদত যাতে সঠিকভাবে পালন করা সম্ভব হয়, সে ব্যাপারে সবার সচেতন হওয়া বাঞ্ছনীয়।

আল-মারচুচ হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মোরশেদুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠান হাফেজ আলমগীরের কুরআন তেলোয়াতের মাধ্যমে সূচিত মতবিনিময় অনুষ্ঠান আল-মারচুচ হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে ও আল-মারচুচ হজ্ব কাফেলার মোয়াল্লিম আলহাজ্ব মাওলানা সরওয়ার আলমের পরিচালনায় চট্টগ্রাম নগরীর আল-মারচুচ হজ্ব কাফেলায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন চবি অধ্যাপক ড. আলহাজ্ব মৌলানা জুনাইদ, গারাঙ্গিয়া আলিয়া মাদরাসার মোহাদ্দেস আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন, আবদুস সবুর, খতীব আতিকুল্লাহ চৌধুরী, মাওলানা বশির আহমেদ, মাওলানা মহিউদ্দিন ইউসুফ, শাহজাহান সিরাজ, অধ্যাপক রেজাউল করিম, নুরু উদ্দিন ফরায়েজী, হেলাল উদ্দিন, নূর হোসেন সহ প্রমুখ হাজীবৃন্দ।

হজ শেষে হজ কাফেলার সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেখানে হজ পালনের অভিজ্ঞতা, সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভা হজ পালনের পর হাজীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেয়।

মন্তব্য করুন