জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মেরিন একাডেমি স্কুলে

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত মেরিন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপিত হয়।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি,গান, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও গণঅদ্ভুত্থান এবং জুলাই পুনর্জাগরণ বিষয়ে আলোচনা সভা সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল। আব্দুর নূর তুষারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাহমিদা সুলতানা, বাপ্পি পাল, কানন রানী, ফারহানা নিশাত রায়হান, তপতি রানী দে, ইসমত আরা বেগম, রোমানা জাহান, আছিয়া বেগম প্রমূখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন