তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্য,ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপরাজনীতি এবং আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নিলয় এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকাল তিনটায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ হতে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রদল নেতা মোঃ নুরুল হাকিম রোকন, আজিজুর রহমান শাহীন, সরোয়ার জামান নিসাদ, আজগর আলী হৃদয়, রিফাত, জিসান, সিফাত প্রমুখ।

মন্তব্য করুন