ডক্টর এম. শমসের আলীর মৃত্যুতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ’র শোক

নিউজগার্ডেন ডেস্ক: বিশিষ্ট পরমানু বিজ্ঞানী এবং ক্ষণজন্মা শিক্ষাবিদ, গবেষক ও বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর এম. শমসের আলীর মৃত্যুতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর শোক বার্তা প্রদান করেছেন।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের, সিনিয়র সহ-সভাপতি এড. শামসুদ্দীন আহমদ মীর্জা, সেক্রেটারী এড. সৈয়দ আনোয়ার হোসেন বাংলাদেশের বিশিষ্ট পরমানু বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক খ্যাতিমান শিক্ষক, সাউথ ইস্ট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ইমেরিটাস ডক্টর এম. শমসের আলীর মৃত্যুতে গভীর মর্মবেদনা ও শোক জ্ঞাপন করেন।

এই উদ্দেশ্যে প্রেরিত এক শোক বার্তায় তাঁরা বলেন, মরহুম এম. শমসের আলী ছিলেন এক ক্ষণজন্মা, শিক্ষাবিদ ও গবেষক। বিভিন্ন প্রতিথযশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অবিস্মরনীয়। এর পাশাপাশি তিনি ছিলেন সারগর্ভ পন্ডিত ও লেখক। পশ্চিমা ধর্মহীন অন্তসারশূন্য সভ্যতা যখন মিথ্যা চাকচিক্য ও মরিচিকাময় ধু¤্রজাল সৃষ্টি করে মুসলিম মানসে নানাবিধ বিভ্রান্তি সৃষ্টি করে চলছিল তখন তিনি লালন করতেন ইসলামী ধ্যান ধারনা ও মূল্যবোধের দৃঢ বিশ্বাস ও চিন্ত-চেতনা।

তিনি তাঁর বলিষ্ট বক্তব্য ও লেখনীতে ইসলামী আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন ঘটাতেন যা শিক্ষিত ও বুদ্বিজীবী মহলে গভীর আলোড়ন সৃষ্টি করত্।ো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের পঁচিশ বছর পূর্তী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেশের বরেণ্য পীর, মুফাস্সির, শিক্ষাবিদ, গবেষক ও ইসলামী চিন্তাবিদদের যে সংবর্ধনার আয়োজন করেছিল মরহুম ডক্টর শমসের আলী ছিলেন অন্যতম।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর নেতৃবৃন্দ মরহুমের বর্ণাঢ্য জীবনের মূল্যবান অবদানগুলোর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করত: তাঁর বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট আখিরাতের অনন্ত জীবনে তাঁর জন্য জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মর্যাদা কামনা করেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

মন্তব্য করুন