বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। আজ রবিবার ( ৩ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদে বিসিক সম্মেলন কক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠেয প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপ সচিব) খালেদ মাহমুদ। বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপব্যবস্থাপ ক […]
অভিযান চললেও বন গবেষণায় ফের অসামাজিক কার্যকলাপ!

এবিএম ইমরান: চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার অধীন বন গবেষণাগার সংলগ্ন এলাকায় পুলিশের একের পর এক অভিযান চালানো সত্ত্বেও বারবার মাথাচাড়া দিয়ে উঠছে অসামাজিক কার্যকলাপ। সম্প্রতি মাত্র ৫ দিনের ব্যবধানে ৮ জন নারী-পুরুষকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এর আগে ওই একই এলাকা থেকে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়, যা স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার […]
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিভিল সার্জন

নিউজগার্ডেন ডেস্ক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা আজ ৩ আগস্ট রোববার সম্মেলন কক্ষে দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সেখ ফজলে রাব্বি। […]
বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা ৩১ দফা: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচির ক্যালেন্ডার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের […]
চট্টগ্রাম এর কর অঞ্চল-৬ ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের যৌথ উদ্যোগে ওয়ার্কশপ অনুষ্ঠিত

৩ আগস্ট, ২০২৫ খ্রি. রবিবার সকাল ১১ টায় চট্টগ্রাম ক্লাবে কর অঞ্চল-৬, চট্টগ্রাম ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা এবং উৎসে কর কর্তন ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে কর কমিশনারের রিহ্যাব এর পক্ষ থেকে কতিপয় […]
বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল

বাসা আর বাসভবনের বৈষম্য এখনও রয়ে গেছে উল্লেখ করে এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, রাজনীতিবিদসহ সাধারণ মানুষের আবাসস্থলকে বলা হয় বাসা। কিন্তু কর্মকর্তাদের বেলায় বলা হয় বাসভবন। ডিআইজির বাসভবন। পুলিশ সুপারের বাসভবন। আমলাদের নিবাস। এসব ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। এসকল […]
’মুসলিম লীগের পুনর্জাগরণে নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান’

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ মুসলিম লীগের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে ইসলামী সমাজ ও রাষ্ট্রচিন্তায় দলের অতীত ঐতিহ্য ও বর্তমান পরিকল্পনা নিয়ে জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় চন্দনপুরাস্থ আহ্বায়কের বাসভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু। […]
ডক্টর এম. শমসের আলীর মৃত্যুতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ’র শোক

নিউজগার্ডেন ডেস্ক: বিশিষ্ট পরমানু বিজ্ঞানী এবং ক্ষণজন্মা শিক্ষাবিদ, গবেষক ও বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর এম. শমসের আলীর মৃত্যুতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর শোক বার্তা প্রদান করেছেন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের, সিনিয়র সহ-সভাপতি এড. শামসুদ্দীন আহমদ মীর্জা, সেক্রেটারী এড. সৈয়দ আনোয়ার হোসেন বাংলাদেশের বিশিষ্ট পরমানু বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক […]
বিমানের টিকিট ব্যবসায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে আটাব!

নিউজগার্ডেন ডেস্ক: দেশের অন্যতম অনলাইন টিকিট বুকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট হঠাৎ করেই তাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অভিযোগ উঠেছে, বিমানের টিকিট বুকিংয়ের নামে প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটির কর্ণধার মক্কা হজ এজেন্সি গ্রুপের চেয়ারম্যান এম এ রশিদ শাহ সম্রাট। যার সহযোগী হিসেবে জড়িত বিমান টিকেট বিক্রেতা এজেন্সি মালিকদের সংগঠন […]
রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান ও চকবাজার ফুলতলার আবাসিক বাসিন্দারা এখন জিম্মি

বন্দর নগরী চট্টগ্রামের চকবাজার এর আওতাধীন ফুলতলার মোড়, ঘাষিয়ার পাড়া,কে,বি আমান আলী রোড একটি ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে সর্বত্র পরিচিত। আর এই এলাকার বাসিন্দাদের টার্গেট করেই প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে মদ, জুয়া, চাঁদাবাজি সহ একাধিক অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত কিশোর সন্ত্রাসীরা। স্থানীয়ভাবে তথ্যানুসন্ধানে ভয়ঙ্কর এসব তথ্য ও ভিডিও চিত্র উঠে এসেছ এই প্রতিবেদকের হাতে। যা সত্যি এই […]