
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
আজ রবিবার ( ৩ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদে বিসিক সম্মেলন কক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠেয প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপ সচিব) খালেদ মাহমুদ।
বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপব্যবস্থাপ ক তানিজা জাহানের সভাপতিত্বে ও হিসাব রক্ষণ কর্মকর্তা ও কোর্স কোডিনেটর কিশোর কুমার দত্তের উপস্থাপনায় প্রশিক্ষক ছিলেন ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর শিল্পনগরী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রবিউল হোসেন, মোহাম্মদ নেজাম উদ্দিন, নাদিয়া আফরিন, সুবর্ণা আক্তার তৃষা, নন্দিতা ভট্টাচার্য, আরিফুর রহমান, মোহাম্মদ মেহেদী হাসান, মোঃ নুরুল আলম, মোঃ জিয়াউল হক প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৪ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।









