৯ দফা দাবী আদায়ে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক-কর্মচারী দলের বিক্ষোভ ও লিফলেট বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল, রেজি: নং-চট্ট-২৩০৭ এর উদ্যোগে আজ ১৩ আগস্ট (বৃধবার) সকাল ১১ টায় ৯ দফা দাবী আদায়ে চট্টগ্রাম ওয়াসায় শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

সংগঠনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি কামাল খান, সি: সহসভাপতি কাজী মহিউদ্দিন মানিক, বেলায়েত হোসেন, আবু জাফর, শাহাজাহান, ফরহাদ হোসেন, নুরুল আমিন, বোরহান হোসেন, জাকারিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তাগণ অবিলম্বে তাদের ৯ দফা দাবী বাস্তবায়ন করে চট্টগ্রাম ওয়াসায় শ্রমিক-কর্মচারী বান্ধব পরিবেশ ফিরে ফাওয়ার জন্য কর্তৃপক্ষকে আহবান জানান।

মন্তব্য করুন