
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে হেযবুত তাওহীদের আয়োজনে ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা ’শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগষ্ট) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহম্মেদ হলে এই আয়োজন করা হয়।
গোলটেবিল বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের রচিত ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন।
মূল বক্তব্যে তিনি বলেন, ‘গত ৫৩ বছরে ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহু নির্বাচন হয়েছে, নতুন নতুন আইন ও প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির একটা সঙ্কটেরও টেকসই সমাধান হয়নি। মূলত মানব রচিত জীবন ব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।’
তিনি বলেন, ‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে। অনেকে বলেন আল কোরআনের বিধান ১৪০০ বছরের পুরাতন। সেই প্রেক্ষিতে বলতে চাই-ব্রিটিশ আইন-রোমান আইন ইসলামের অভ্যুদয়েরও এক হাজার বছর আগের। আমরা সেই ব্রিটিশ আইনের অন্ধ অনুকরনের কারণে দেশে প্রতিনিয়ত মামলার জট সৃষ্টি হচ্ছে। আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানব রচিত বিধানের মাশুল দিচ্ছি।’
চট্রগ্রাম জেলা হেযবুত তাওহীদের সভাপতি নজরুল ইসলাম সবুজের সভাপতিত্বে আয়োজিত গোল টেবিল বৈঠকে আলোচনা রাখেন সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান।
তিনি বলেন, মানব রচিত গণতান্ত্রিকি সস্টেম ধান্দাবাজির রাজনীতির সুযোগ করে দিয়েছে। গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার তৈরীর সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের মাধ্যমে আজকে যিনি মহানায়ক কালকে তিনি ভিলেনে পরিণত হচ্ছেন। আমরা মনে করছি গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে আমরা মুক্তি পাবো। সেই আশা গুড়ে বালি। মানব রচিতব্যবস্থা দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি আরো বলেন, ইসলামের নাম শুনলে অনেকের ভেতরে ভীতি কাজ করে। তারা কারণ আইএস, তালেবান, আফগানের তালেবানতন্ত্র। যেখানে চুল খোলা রাখার জন্য এক যুবতীকে পুলিশ হেফাযতে নির্যাতন করে হত্যাকরাহয়। সেই ঘটনার প্রতিবাদ করায় আরো ৫০০ মানুষকে হত্যা করা হয়। এই হচ্ছে মোল্লাতন্ত্র। এটা হচ্ছে ইসলামের একটি বিকৃত রূপ। আবার অনেকে মনে করেন ইসলাম মানে হাতকাটা মধ্যযুগীয় বর্বরতা। তবে ইতিহাস বলে সাড়ে ৩০০ বছরে ইসলামি শাসনে মাত্র ছয়জনের হাতকাটা হয়েছিলো। ইসলাম তার বিধান দিয়ে অপরাধ নির্মূল করতে সক্ষমহ য়েছিলো। গণতন্ত্র তার আইন দিয়ে অর্থ পাচারও বন্ধ করতে পারে নাই।
আল্লাহর দেওয়া জীবনব ্যবস্থা প্রতিষ্ঠাকরে রসুল (সা.) কেমন নিরাপদ সমাজ গঠন করে ছিলেন সেই তথ্য তুলে ধরেন রিয়াদুল হাসান। পরে আল্লাহর দেওয়া সেই চিরন্তন জীবন ব্যবস্থার আধুনিক প্রেক্ষাপটের আলোকে তওহীদের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন।
হেযবুত তওহীদের যুগ্ম সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সুচিন্তিত মতামত পেশ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন কাদেরী শওকত, বাংলাদেশ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন উপদেষ্টা ও বাংলাদেশ দূতাবাস স্কুল এন্ড কলেজ পবিত্র মক্কাআল মোয়াজ্জেম সৌদির প্রাক্তন শিক্ষক প্রফেসর মাহবুব, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন প্রমুখ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিভিন্নপ্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দ।
আলোচকরা তওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রায়োগিক দিক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ এবং এর বাস্তবায়নের কৌশল নিয়ে মুক্ত আলোচনা ও মতামত তুলে ধরেন।









