হোটেল আগ্রবাদে ব্রিজিং ফাইন্যান্স গেপস ফর এসএমইএস ইন চট্টগ্রাম শীর্ষক সেমিনার

নিউজগার্ডেন ডেস্ক: নগরীর হোটেল আগ্রবাদে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এবং আর্ন্তজাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রগ্রেস প্রোজেক্টের যৌথ উদ্যোগে চট্টগ্রামে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আর্থিক ঘাটতি পূরণে ব্যাংকার ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় তৈরির লক্ষ্যে ‘ব্রিজিং ফাইন্যান্স গেপস ফর এসএমইএস ইন চট্টগ্রাম’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

গত রবিবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের ইছামতি হলে অনুষ্ঠিত এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলও চিফ টেকনিক্যাল এডভাইজার এবং অফিস ইনচার্জ পিটার বেলেন ও এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম উদ্দিন সাত্তার।

উক্ত সেমিনারে ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এবং প্রায় ৭৫ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

 

মন্তব্য করুন