৩০০ আসনে নির্বাচন করার পরিকল্পনা আছে: গণতন্ত্র মঞ্চ

নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের উত্তরার বাসায় গণতন্ত্র মঞ্চের গুরুত্বপূর্ণ আলোচনা আজ ১৩ আগষ্ট ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।

দেশের বর্তমান রাজনীতি, সংস্কার, বিচার এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গনতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর প্রধান সমন্বয়ক এড হাসনাত কাইয়ুম এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ প্রথমেই জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রবের সাথে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জুলাই সনদের কার্যক্রমে গনতন্ত্র মঞ্চ ইতিবাচক ভাবে কাজ করছে এবং যৌক্তিকভাবে ছাড় দিয়ে ঐক্যমত্যে পৌছাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে এবং এ বিষয়ে আরো আলোচনা করার জন্য আগামী ১৮ আগস্ট বিকাল তিনটায় আবারো গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বৈঠকে বসবেন।

 

মন্তব্য করুন