বরমায় কৃষি প্রশিক্ষণ ওডেব’র

নিউজগার্ডেন ডেস্ক: চন্দনাইশ এর বরমায় স্বেচ্ছাসেবী ইএসসি রাইটস সংগঠন ওডেব’র উদ্যোগে তৃণমূল নারী গ্রুপের কৃষি উদ্যোক্তা সদস্যদের নিয়ে ’কৃষি বিষয়ক প্রশিক্ষণ’ অধ্যাপক শ্যামলী মজুমদারের দিক নির্দেশনায় আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

ওডেব’র বরমা শাখা অফিস মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ১৫ উদ্যোক্তাকে কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নতিতে বৃহত্তর নারী সম্প্রদায়কে স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

জার্মান দাতা সংস্থা ডাব্লিউ ডাব্লিউ ডিপি-জিসি এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সহায়ক ছিলেন কৃষি বিষয়ক গবেষণা সহকারী মুহাম্মদ ফয়েজুল আবেদীন, পিএমটিও সজল দে, বন্দনা বড়ুয়া, রুপম দাশ ও মিনু চৌধুরী।

এতে ’আন্তর্জাতিক যুব দিবস-২০২৫’ এর ধারণাপত্র পাঠ করে শুনান মুহাম্মদ ফয়েজুল আবেদীন।

বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করার মাধ্যমে এসডিজি অর্জনে দ্রুত এগিয়ে যাওয়ার লক্ষ্যেই ওডেব’র সকল কার্যক্রম পরিচালিত হয় বলে জানান ওডেব’র প্রধান নির্বাহী কবি শ্যামলী মজুমদার।

মন্তব্য করুন