
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এস এম মনিরুজ্জামান এর সাথে তাঁর কার্যালয়ে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান-এর নেতৃত্বে বিজিএমইএ’র নেতৃবৃন্দ সাথে আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সভা বিজিএমইএ’র প্রথম সহ- সভাপতি সেলিম রহমান বলেন- পোশাক শিল্পের পণ্য চালান দ্রুত খালাস ও ক্রেতার নির্ধারিত সময়ে (লীড টাইম) রপ্তানী নিশ্চিতকরণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অব্যাহত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আমদানীকৃত এফসিএল কন্টেইনারের উপর ৪ গুন হারে স্টোররেন্ট আদায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক ৪০ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি, জাহাজ বার্থিংয়ে বিলম্বিত হওয়া, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের চলমান সমস্যা সমূহ, এলসিএল পণ্য কালাসে বিলম্বিত হওয়া, ইয়ার্ডে হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট স্বল্পতা, বে-টার্মিনাল নির্মান প্রকল্প বাস্তবায়ন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক ঙহব ঝঃড়ঢ় ঝবৎারপব ঈবষষ চালুকরণ ইত্যাদি বিষয়ের উপর জোর দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বন্দর চেয়ারম্যানের প্রতি বিশেষ অনুরোধ করেন।
বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন- Maersk Line Bangladesh Ltd.প্রতি মাসে প্রায় ৪টি জাহাজ আনছে, যার এলসিএল কন্টেইনার আনস্টাফিং-এ দ্বিগুণ সময় লাগছে। ফলে নির্ধারিত সময়ে রপ্তানি জাহাজীকরণের ব্যাঘাত, এয়ার শিপমেন্টের আশংকা সহ অতিরিক্ত ব্যয় হয়। এ’বিষয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য বন্দর কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেন- চব্বিশের ৫ আগষ্ট পরবর্তী দুঃসময়ের মধ্যেও তীক্ষœ নজরদারি ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কারণে চট্টগ্রাম বন্দরে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটায় বন্দর কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এস এম মনিরুজ্জামান বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সহ পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানান।
বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রপ্তানী প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আমদানী-রপ্তানী সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুততার সম্পাদন করছে। তিনি বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটালাইজেশন, সাইবার সিকিউরিটি সহ বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এ’লক্ষ্যে বিজিএমইএ সহ সকল ষ্টেইক হোল্ডারদের সহযোগিতা কামনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, সাকিফ আহমেদ সালাম, সাইফ উল্লাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন পরিচালক ও কাস্টমস্ বিষয়ক উপদেষ্টা এ. এম. মাহাবুব চৌধুরী, পোর্ট বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান রায়ান শামস ও বিজিএমইএ’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে- সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ, সচিব মোঃ ওমর ফারুক, পরিচালক পরিবহন এনামুল করিম সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ।









