
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার (১৬ আগষ্ট) বাদে আসর নগরীর চকবাজার ডিসি রোড়স্থ মিয়ার বাপের মসজিদে চকবাজার থানা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যু বরণকারী নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমদাদুল হক বাদশা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা। তিনি গণতন্ত্রের জন্য বারবার নির্যাতিত হয়েছেন। তাঁর প্রতি দেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা প্রশ্নাতীত। চট্টগ্রামসহ দেশের প্রতিটি জনপদের মানুষ খালেদা জিয়ার প্রতি গভীর ভালোবাসা রাখে। এই দোয়ার মাহফিল তারই একটি প্রকাশ। আমরা বিশ্বাস করি, জনগণের দোয়া বিফলে যাবে না, দেশনেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন। তার জন্মদিনে সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।
দোয়া মাহফিল শেষে তিনি মসজিদের সামনে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মো. সেলিমের সভাপতিত্বে ও সি. যুগ্ম আহ্বায়ক মো. সোহেলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলাউদ্দিন, সহ সমবায় সম্পাদক মো. ইদ্রিস সবুজ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ কামাল আলম, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সি. যুগ্ম আহবায়ক মো. আবদুল জলিল, সদস্য সচিব মো. হাসান, চকবাজার থানা যুবদল নেতা সাদ্দামুল হক সাদ্দাম, আবদুস সোবাহান, মো. বাবুল, মিজানুর রহমান, ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন আবিদ, ওমর ফারুক রানা, মো. শাকিল, যুবদল নেতা মো. ফরিদ, রাসেল করিম, রহিম মিন, নুরুল কবির বাপ্পি, ওমর শরীফ, দুলাল উদ্দিন, আব্বাস উদ্দিন, মো. খোকন, জসিম উদ্দিন, নুরুজ্জামান বাবলু, মো. জাবেদ, মো. মহসিন, মো. মিন্টু, সিরাজ খান রাজু, আব্দুল হামিদ, রাজু আহমেদ, মো. নয়ন, মো. জাকির, মো. ফাহিম প্রমূখ।









