
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিআরএফ নেতৃবৃন্দ।
সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ এক যৌথ বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ, গত শুক্রবার (১৫ আগস্ট) তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
খবরটি পড়েছেনঃ ১৬









