শ্রমিক ছাড়া উৎপাদন ও উন্নয়ন সম্ভব নয়: আবুল হাশেম বক্কর

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, শ্রমিক ছাড়া উৎপাদন সম্ভব নয়, শ্রমিক ছাড়া উন্নয়ন সম্ভব নয়, কিন্তু দুঃখজনকভাবে শ্রমিকরাই সবচেয়ে বেশি বঞ্চিত, অবহেলিত। শ্রমিকদের ঘামে দেশের শিল্প চলে, অর্থনীতি সচল থাকে। অথচ তারা ন্যায্য মজুরি পায় না, নিরাপদ কর্মপরিবেশ পায় না। শ্রম আইন থাকা সত্ত্বেও অনেক জায়গায় তা মানা হয় না। সময়মতো বেতন ভাতা পরিশোধ হয় না, দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হয় না, শ্রমিক পরিবার অসহায় অবস্থায় পড়ে। তাই শ্রমিকদের কল্যানে শ্রমিক সংগঠন গুলোকে পাশে দাঁড়াবে হবে। শ্রমিকদের নির্যাতনের বিরুদ্ধে সব সময় আমরা সোচ্চার ছিলাম, সোচ্চার থাকবো। আজকের এই কমিটিকে আমরা সকলে মিলে সহযোগীতার মাধ্যমে এগিয়ে নিতে হবে।

তিনি রবিবার (১৭ আগষ্ট) বিকেলে নগরীর রিয়াজুদ্দিন বাজারস্থ কার্যালয়ে রিয়াজ উদ্দিন বাজার আরতদার মালামাল লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৬ টি বছর স্বৈরাচার শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। বর্তমানেও ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র বন্ধের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ভয়মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দুলালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মোকসেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আব্বাস খাঁন, সদস্য সচিব আলমগীর আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খাঁন, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ইয়ারুল হাসান, উপদেষ্টা মো. মজনু, সিনিয়র সহ সভাপতি মো. হারুন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, যুগ্ম সম্পাদক মো. মাসুদ, প্রচার সম্পাদক মো. খোকন, সহ সাধারণ সম্পাদক মো. মিরাজ, কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম, সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।

মন্তব্য করুন