রাউজানে গ্রেফতার ১

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৭/০৮/২০২৫খ্রিঃ তারিখ ২২.৩০ ঘটিকার সময় রাউজান থানাধীন ৯নং পাহাড়তলী ইউপির গৌরিশংকর হাটে নারায়নের দোকানের সামনে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী সালাউদ্দিন, পিতা-মৃত আনোয়ার মিয়া, মাতা-লায়লা বেগম, সাং-উনসত্তরপাড়া, শাহাদুল্লা কাজীর বাড়ী, ৩নং ওয়ার্ড, ৯নং পাহাড়তলী ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রামকে ১টি দেশীয় তৈরী এলজি ও ১টি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত ধারালো লম্বা ছোরাসহ গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় উক্ত আসামী অস্ত্র প্রদর্শন করিয়া পাহাড়তলী এলাকায় ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ সংঘটন করে আসছে।

আসামির বিরুদ্ধে রাউজান থানার অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

মন্তব্য করুন