হাটহাজারীতে ব্যবসায়ীর বসতঘর লক্ষ করে এলোপাতাড়ি গুলি, আতংকে এলাকাবাসী

মোজাফফর হোসাইন সিকদার: চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বসতঘরে দিনে-দুপুরে ফিল্ম স্টাইলে গুলি ছালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

(২০ আগস্ট) বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে সিএনজি জাহাঙ্গীরের বসতঘরে এ ঘটনা ঘটে।

ইতোমধ্যে গুলি বর্ষণের একটি সিসি টিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ফুটেছে দেখাযায় মাস্ক পরিহিত অস্ত্রধারী ৪ জন ব্যাক্তি বাড়ীর গেইট দিয়ে উঠানে প্রবেশ করছে – তারপরই ঘর লক্ষ করে এলোপাতাড়ি গুলি চালিয়ে মুহূর্তেই পালিয়ে যায়। এতে জানালার কাঁচ ভেদ করে গুলি ভেতরে প্রবেশ করে, ফলে বিভিন্ন অংশে জানালার কাঁচ ভেঙে যেতেও দেখা যায়। তবে ঘরে কেউ না থাকায় হতাহতের মতো কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে গুলির খোসাগুলো পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে সংবাদ মাধ্যমের বরাতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজীজ বলেন, ব্যবসায়ীর বাড়িতে গুলির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছয় জন সন্ত্রাসী দুটি মোটরসাইকেলে এসেছে। তার মধ্যে দুজন গেটের বাইরে ছিল, বাকি চারজন ভেতরে প্রবেশ করে। চারজনের মধ্যে তিনজনই ছিল অস্ত্রধারী। তারা সেখানে গোলাগুলি করে দ্রুত স্থান ত্যাগ করে।

তখন বাড়িতে কেউই না থাকায় অপ্রীতিকর কিছুই ঘটেনি। সন্ত্রাসীদের ধরতে কার্যক্রম চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন