
নিউজগার্ডেন ডেস্ক: নবগঠিত মানবাধিকার সংরক্ষণ পরিষদ (এম এস পি) সদস্যদের মানবাধিকার বিষয়ক ওরিয়েন্টেশন চট্টগ্রাম কারিতাস মিলনায়তনে মানবাধিকার সংগঠন ওডেব’র প্রধান নির্বাহী কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের সভাপতিত্বে আজ ৪ সেপ্টেম্বর ২৫ সকাল ১০টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত, প্রদীপ প্রজ¦লন ও সংগঠনের থিম সং পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুল আবেদীন।
মানবাধিকার বিষয়ক ওরিয়েন্টেশনে সহায়ক ছিলেন ’নাগরিকতা’ প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আলাউদ্দীন, প্যারা লিগ্যাল মিস জুঁই ও ফোকাল পার্সন সজল দে। চসিক ্এর চান্দগাঁও, মোহরা, পূর্ব ষোলশহর ও পাঁচলাইশ ওয়ার্ডের ৪৮ জন তৃণমূল পর্যায়ের মানবাধিকার কর্মী এ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল এফেয়ার্স কানাডা (জি এ সি) এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সি ই এফ)প্রোগ্রামের অধীনে এনগেজ নাউ প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম এলাকায় কর্মরত এন জি ও ’ওডেব’।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান, দলগত উপস্থাপনা, প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা ও ওডেব’র কালচারাল স্কোয়াড এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন বন্দনা বড়ুয়া,মিনু চৌধুরী ও হ্লা শিনু মার্মা।সংবাদ বিজ্ঞপ্তির।









