কবি নজরুল সব ধর্মের ধর্মীয় কথা লিখেছেন বিশ্বের বিরল একজন কবি

নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় কবি নজরুর ইসলাম বিশ্বের একমাত্র কবি যিনি সব ধর্মের মানুষের জন্য ধর্মীয় গান কবিতা লিখেছেন। বিশ্বের একমাত্র বিরল কবি নজরুল ইসলাম। নজরুলের মত সব ধর্ম নিয়ে লিখেছে পৃথিবীতে কোন কবি খুঁজে পাওয়া যাবে না।
জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রাম আয়োজিত গত ৩ সেপ্টম্বর চেরাগী পাহাড়স্থ লুসাই হলে জাতীয় সাংস্কৃতিক মঞ্চের কেন্দ্রীয় সভাপতি নজরুল গবেষক কবি মাহমুদুল হাসান নিজামী প্রধান অতিথির বক্তব্যো উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রাম সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গীতিকার নজরুল ইসলামের সঞ্চালনায় জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় কবিত মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কবি এম এ হাশেম আকাশ, ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য দীপক কুমার পালিত, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর নুর, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব কামাল উদ্দীন, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জন্নাতুন নাঈম চৌধুরী রিকু, বেতার ও টিভি সংগীত পরিচালক গীতিকার দিলীপ ভারতী, সাংবাদিক সাইফুদ্দিন মাহমুদ পিন্টু, নাট্যকার ও অভিনেতা রতন চক্রবর্ত্তী, টিভি শিল্পী এস কে মানিক, সংগীত শিল্পী সুধামা দাশ সুজন, সংগীত শিল্পী অচিন্ত কুমার দাশ, বেতার ও টিভি শিল্পী কাকলী দাশগুপ্ত, বেতার ও টিভি শিল্পী বেবি মজুমদার নুপুর, লক্ষী দত্তরায়, আবৃত্তিকার সুমন দত্ত, সংগীত শিল্পী মৌ চৌধুরী, সংগীত শিল্পী মৌ চৌধুরী, টিভি ও মঞ্চ শিল্পী জুয়েল দ্বীপ, কৌতুক অভিনেতা ওসমান গনি নীল ওসমান, যন্ত্র শিল্পী শ্যামল দত্ত, কবি ও সংগঠক জহিরুল ইসলাম জহির, সাংস্কৃতিক সংগঠক সজল দাশ, সংগীত শিল্পী রাজন মালাকার, মানবাধিকার কর্মী আবু তাহের চৌধুরী, কবি নিলয় দাশ, আবুল কালাম আজাদ, আসহাব উদ্দীন হিরো, শেখ ফরমান উল্লাহ চৌধুরী, ছরওয়ার কামাল, শিল্পী শামশুল আলম সিহাব, ফয়সাল উদ্দীন, কবি নিলয় দাশ, রফিকুল ইসলাম, রেনু বেগম প্রমুখ।

মন্তব্য করুন