
বাংলাদেশ নেভাল একাডেমি(বিএনএ) ও বাংলাদেশ মেরিন একাডেমি (বিএমএ) ক্যাডেটদের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আজ (২১ সেপ্টেম্বর) রবিবার বিকেলে বাংলাদেশ নেভাল একাডেমির ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বিএনএ ট্রেনিং ক্যাপ্টেন প্ল্যানিং অ্যান্ড সাপোর্ট ক্যাপ্টেন মোহাম্মদ এজাজ মাসুদ, বিশেষ অতিথি ছিলেন সাইকোলজিস্ট কমান্ডার মোঃ হাবিবুর রহমান খান, নির্বাহী কর্মকর্তা
কমান্ডার ফাহাদ বিন কবির চৌধুরী, প্ল্যানিং এন্ড সাপোর্ট কমান্ডার মোহাম্মদ প্রাঞ্জল ইসলাম, সিকিউরিটি অফিসার লে: কমান্ডার শরীফ আহমেদ, বি এম এ নৌ শিক্ষা প্রধান ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রজেক্ট ডাইরেক্টর নৌপ্রকৌশলী মোঃ শহিদ উল্লাহ, খেলার সমন্বয়ক কমান্ডার কাজী ইফতেখার হোসেন, এ্যাডজুটেন্ট মেরিন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। উক্ত টুর্নামেন্টে নেভাল একাডেমি ২ গোলে মেরিন একাডেমিকে পরাজিত করেন৷ শেষে অতিথিগণ বক্তব্য রাখেন এবং উপহার ও পুরস্কার বিতরণ করেন।









