
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হোসেন আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজে আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম এহছান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ শায়েস্তা উল্লাহ চৌধুরী, মূল আলোচক হিসেবে পবিত্র কোরান ও হাদিসের আলোকে মহানবীর জীবনীর উপর জ্ঞানগর্ভ আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা মো: ছলিমুল্লাহ হাবিবী। প্রতিষ্ঠানের শিক্ষক জনাব মঞ্জুর আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক দিল আফরোজ বেগম, মোহাম্মদ ফারুক।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক উপালি বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি জান্নাতুল কাউনাইন, উম্মে তৈয়্যবা, মেহের আফরোজ খানম, শর্মিলা রায় কর্মকার, শুভাশিস দাশ, রোকেয়া বেগম, নন্দিতা দাশ, তারান্নুম দেলোয়ার, সুরভী বড়–য়া, শ্যামলী পাল, সুমন দত্ত, ফখরুদ্দিন কাজেমী, ঝলক কুমার শীল, মোঃ শাকিল, মঞ্জু আরা বেগম, মোঃ আবু সাঈদ চৌধুরী, গুলশান আরা বেগম, তাসলিমা বেগম, রওশন জাহান, অশ্রুকণা বিশ্বাস, আর্নিকা দেব প্রমূখ। 
পরে উপস্থিতি ছাত্র-ছাত্রীদের মাঝে তাবারাক ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।









