চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবিলম্বে ৬ লেনে উন্নীত করার দাবি পেশাজীবি পরিষদের

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রয়োজনের তুলনায় অত্যন্ত সংকীর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে ১০ হাজারেরও বেশি যানবাহন চলাচল করছে। এর ফলে প্রতিদিন গড়ে ৪–৫টি ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যেখানে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন এবং আহত হচ্ছেন।

আমরা মনে করি, দেশের অর্থনীতি, পর্যটন ও আঞ্চলিক যোগাযোগের স্বার্থে এই মহাসড়ককে নিরাপদ ও চলাচলযোগ্য রাখা অত্যন্ত জরুরি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সংস্কার, সম্প্রসারণ এবং নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। একই সঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি—অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা সময়ের দাবি।

মন্তব্য করুন