বাংলাদেশ মেরিন একাডেমিতে কমান্ড্যান্টের দায়িত্ব হস্তান্তর

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুরের অবসরজনিত বিদায় এবং নতুন কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নৌপ্রকৌশলী মোঃ মঞ্জুরুল কবীর-কে বরণ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে একাডেমির শহিদ লিয়াকত আলী ক্যাডেট ব্লকের ডাইনিং হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কমান্ড্যান্টের দায়িত্ব হস্তান্তর, কমান্ড্যান্টদ্বয়ের বিদায় ও বরণ সম্পন্ন হয়।
এছাড়া বাংলাদেশ নৌবাহিনী হতে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে প্রেষণে নিয়োজিত কর্মকর্তা কমান্ডার কাজী ইফতেখার হোসেন এর বদলীজনিত বিদায়(নেভীতে প্রত্যাবর্তন) এবং বাংলাদেশ নৌবাহিনী হতে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে প্রেষণে আগত কর্মকর্তা লেঃ কমান্ডার মোহাম্মদ ইয়াসির চৌধুরী-কে বরণ করে নেয়া হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির উর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও ক্যাডেটবৃন্দ।

মন্তব্য করুন