মেরিন একাডেমিতে কমান্ড্যান্টের সাথে কর্মচারীদের মতবিনিময়

নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুরের অবসরজনিত কারণে বিদায় উপলক্ষ্যে কমান্ড্যান্টের সাথে কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে একাডেমির নতুন কনফারেন্স রুমে একাডেমির প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির নতুন কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নৌপ্রকৌশলী মোঃ মঞ্জুরুল কবীর।

এছাড়া আরো উপস্থিত ছিলেন একাডেমির প্রধান প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নৌশিক্ষা প্রধান ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, এ্যাডজুটন্টে নৌপ্রকৌ. গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর, নবাগত কমান্ড্যান্ট নৌপ্রকৌশলী মোঃ মঞ্জুরুল কবীর, কর্মচারীদের পক্ষ্যে বক্তব্য রাখেন মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মেরিন একাডেমি জামে মসজিদের ইমাম মোঃ বিলাল হোসেন।

মন্তব্য করুন