জাতীয় স্বার্থই হবে আমাদের পররাষ্ট্রনীতির কম্পাস: শামসুল আলম

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির “বি” ইউনিটের উদ্যোগে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বৈঠকটি পরিণত হয় এক উৎসবমুখর রাজনৈতিক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম।
তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে— জাতীয় স্বার্থই হবে বৈদেশিক নীতির মূল দিকনির্দেশনা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিদেশি চাপ নয়, দেশের মর্যাদা ও স্বাধীনতার ভিত্তিতেই গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় স্পষ্টভাবে বলা আছে— জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বৈদেশিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। বিএনপি সেই প্রতিশ্রুতিতেই অবিচল।”
শামসুল আলম অভিযোগ করেন, “আজ আমাদের পররাষ্ট্রনীতি অনেক সময় বিদেশি চাপের কাছে দুর্বল হয়ে পড়ে। কিন্তু বিএনপি চায়— বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যা কারও প্রভাবে নয়, বরং সমমর্যাদায় বিশ্বের সঙ্গে বন্ধুত্ব করবে। জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনগণের কল্যাণের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও যোগ করেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে দেশের সিদ্ধান্ত হবে ঢাকার মাটিতে, বিদেশি দূতাবাসে নয়। জাতীয় স্বার্থই আমাদের পথনির্দেশ করবে।”
বৈঠকে সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এয়াকুব চৌধুরী নাজিম, এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক নসুল্লাহ খান নসু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী নুরুল আক্তার, সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি আক্তার খান ও এস. এম. সেলিম।
এছাড়া ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ছিলেন মান্নান, আসাদুর রহমান টিপু, এড. হেলাল, আজাদ, শাহ আলম, শাহেদ, বাবুল ইসলাম, নবী, ফিরিঙ্গি ওয়ার্ড বিএনপির নেতা সাইফুল ইসলাম, মোঃ ইদ্রিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুল আলম নুরু, যুবদল নেতা মোরশেদ ও শাহজাহান, ওয়ার্ড যুবদল সংগঠক জসিম, বাবলু, এস. এম. সাফায়েত, সাদ্দাম, করিম প্রমুখ।
এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য এম. এ. হানিফ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, আলমগীর আলী, মোবারক, জহির, ফিরোজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন অপু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আহমদ জয়, ছাত্রদল নেতা আল আমিন, সজিব, বিজয়, রিদয়, রুবেল, সোহেল, মিনহাজসহ অসংখ্য তরুণ নেতাকর্মী।
অনুষ্ঠানে মহিলা নেত্রী রেনুকা ও মুন্নিসহ নারী কর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শেষে শামসুল আলম বলেন, “জাতীয় স্বার্থ রক্ষাই বিএনপির প্রতিশ্রুতি। দেশের প্রতিটি সিদ্ধান্ত হবে জনগণের হাতে, বিদেশি প্রভাবমুক্ত একটি বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

মন্তব্য করুন