
ওসমান চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি: সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আপতায় উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে ৭৭ হাজার ৩৫৬ জন শিশু কে বিনামূল্যে ইনকটেবল টিকা প্রদান করা হবে।
রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ রাজিব হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমার সভাপতিত্বে প্রধান শিক্ষক সমীর কুমার দে’ র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডাঃ দীপন দেব নাথ এম প সি, ডাঃ শিব্বির আহমদ প্রিন্স এম ও সি এস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার বওপন চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজিব হোসেন বলেন, টাইফয়েড একটি প্রতিরোধ যোগ্য রোগ। সরকার জনগণের দোরগোড়ায় টিকা পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি স্বতঃস্ফূর্ত ভাবে এ ক্যাম্পেইনে অংশ নিয়ে তাদের সন্তানদের টিকা গ্রহন নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান।
ডাঃ রশ্মি চাকমা বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে শিক্ষা প্রতিষ্টাান পর্যায়ে ২৯৫ টি কেন্দ্রে মোট ৫৫ হাজার ৫২৬ জন এবং কমিউনিটি পর্যায়ে ২৪২ টি কেন্দ্রে ২১ হাজার ৮৩০ জন শিশু কে এই টিকা প্রদান করা হবে। জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি স্বাস্থ্য সেবা সফল ও বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান পরিসংখ্যান বিদ আহসান হাবিব, এম টি ( ইপিআই) মুহাম্মদ আবদুর রাজ্জাক, স্বাস্থ্য পরিদর্শক পুপুল চৌধুরী, স্বাস্থ্য সহকারী কাজী মোঃ রিদোয়ান, পরিবার পরিকল্পনা সহকারী আকলিমা সুলতানা, রেড ক্রিসেন্ট সোসাইটির মাইনুদ্দিন মিজান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রতীকি ভাবে কয়েক জন শিক্ষার্থী কে টিকা প্রদান করে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এইদিকে চন্দনাইশ উপজেলার ১০নং ধোপাছড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ধোপাছড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১নং ওয়ার্ড মেম্বার ও বি এন পির সাবেক ধোপাছড়ী ইউনিয়ন আহবায়ক মজিবুল হক খোকা, ধোপাছড়ী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ও সভাপতি আনিছুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, জাফর ছাদেক প্রথম সারির সুপার ভাইজার, মোঃ এনাম স্বাস্থ্য সহকারী, জিয়াউর রহমান প্রিন্সিপাল, হাফিজ মোঃ আলী আকবর প্রমুখ।









