
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিমুদ্দিন ও তাহের আহমেদ এর রোগ মুক্তির কামনায় জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অদ্য বিকাল চার ঘটিকায় নাসিমন ভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব শেখ মোহাম্মদ নুরুল্লাহ বাহার , বিশেষ অতিথি জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব স ম জামাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শফি চেয়ারম্যান, বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মহানগর শ্রমিক দল নেতা মোঃ সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার মুন্সী, মোঃ জসিম মিয়া, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মহসিন দুলাল, সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ বাহার মিয়া, মহানগর শ্রমিক দল নেতা আব্দুল লতিফ মঞ্জু, মোঃ কামাল খান, মোঃ মহিউদ্দিন, শামসুদ্দিন, বাবুল, মোঃ কবির হোসেন, মোহাম্মদ রিপন, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ আবুল কাশেম, মোঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ রমজান আলী মুরাদ, মোহাম্মদ রুবেল আরো অন্যান্য নেতৃবৃন্দ গন।
এ সময় নেতৃবৃন্দরা বিএনপির চেয়ারপার্সের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করেন এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সহ সকল প্রয়াত শ্রমিক দলের নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন আল্লাহ যেন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেন। ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে যেন রক্ষা করেন। আগামী নির্বাচনে যেন দেশে গণতন্ত্র সুশৃংখল ফিরিয়ে আনেন এই দোয়া কামনা করেন আল্লাহর দরবারে।
সবাই দোয়া প্রার্থনা করেন আল্লাহতায়ালা যেন এ এম নাজিমুদ্দিন ও তাহের আহমেদ এর সুস্থতা দান করে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে পারেন।









