কোতোয়ালী থানা যুবদলের উপহার সামগ্রী বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর), বিকাল ৪টায় এনায়েত বাজার এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
কোতোয়ালী থানা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ আবদুল হাকিম মুনসুর এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলো চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি এ কে এম ফজলুল হক সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল আল হাসান সোনামানিক, কোতোয়ালি থানা যুবদল নেতা ওমর ফারুক, আবদুল আল কাইয়ুম সুমন, আবদুল আল ফরহাদ জ্যাকী, আল আমিন, জাহাঙ্গীর, ফয়সাল, সুজন, মোঃ ফারুক, রাশেদ, মোঃ কামাল, রাকিবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন