
নিউজগার্ডেন ডেস্ক: বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও মার্ক ফ্যাশন ওয়্যার (প্রাঃ) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক এরশাদ উল্লাহ সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজিএমইএ। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আজ ০৬ নভেম্বর, ২০২৫ইং শনিবার বাদ- মাগরিব বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল বিজিএমইএ’র পরিচালক সাইফ উল্লাহ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিজিএমইএ’র ফোরাম-এর সভাপতি ও বিজিএমইএ’র পরিচালক আবদুস সালাম এরশাদ উল্লাহ শুধু রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের ব্যবসায়ী সমাজের অভিভাবক। উনার ওপর এই নক্কারজনক সন্ত্রাসী হামলায় ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী- এরশাদ উল্লাহ আমাদের সংগঠনের একজন নিবেদিতপ্রাণ নেতা ও সফল সংগঠক। তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে আমরা এই ন্যাক্কারজনক হামলার নিন্দা সহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। তিনি তাঁর শারীরিক সুস্থতা, নিরাপত্তা, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।
এ’সময় উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র প্রাক্তন পরিচালকবৃন্দ খন্দকার বেলায়েত হোসেন ও মোহাম্মদ আতিক সহ বিভিন্ন পোশাক শিল্পের মালিকবৃন্দ আবদুল হালিম দোভাষ, এস.এম. জাহেদ চৌধুরী, কাজী শফিকুল ইসলাম টিটু, আরশাদ উর রহমান, আবদুল শুক্কুর, আবদুল বাকের, গিয়াস উদ্দিন চৌধুরী, বশির উদ্দিন, ইকবাল সেলিম সহ কর্মকর্তা-কর্মচারীর প্রমুখ।
বিজিএমইএ পরিবার জনাব এরশাদ উল্লাহ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে।









