আইনে সুরক্ষিত ২১ অধিকার, এবার নেতৃত্বে আসুক প্রতিবন্ধী ব্যক্তিরা

নিউজগার্ডেন ডেস্ক: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা ১৬ অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের ২১ ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, চলাচলের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ, অর্থনৈতিক সহায়তা, পরিবহন সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য।

জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সংক্রান্ত কনভেনশন ২০০৬ এবং সরকারের নীতিমালা অনুযায়ী, প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ, প্রার্থী হওয়া ও নেতৃত্বের সুযোগ আইনগতভাবে সুরক্ষিত।

“রামপুর প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ সংস্থা” হালিশহর চট্টগ্রাম-এর সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, “আমরা চাই, আগামী নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিরা শুধু ভোটার নয়, বরং প্রার্থী ও নেতৃত্বের আসনে থাকুক এটাই হবে প্রকৃত অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের বিজয়।”

মন্তব্য করুন