
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ’র দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) নগরের হাজী খয়রাতী জামে মসজিদে বাদে আছর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির আহবায়ক হাছান লিটন ও ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো: ইউসুফের পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, মহানগরের সাবেক সদস্য জাকির হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহমান, চান্দগাঁও থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাজী হারুন সওদাগর, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, শাহজাহান, আমিন, জাহেদ, জাবেদ, জাহিদ, কাদের, ফরিদ রহমান, সেলিম, জাকির, সাইফুল, নাছের, দিদার, ফজল কবির, নেছার, মিন্টু, এয়াকুব, রেজু, শওকত, কফিল সহ প্রমুখ নেকৃবন্দ।
নেতারা দোয়া মাহফিলে হামলার ঘটনার নিন্দা জানান এবং আহত নেতা এরশাদ উল্লাহর দ্রুত সুস্থতা ও জনজীবনে ফিরে আসার জন্য সবার প্রতি দোয়া কামনা করেন।









