
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ থেকে ইউরোপের মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ আলবেনিয়াতে স্কিল্ড ওয়ার্কার এন্ড প্রফেশনালস পাঠানোর প্রাথমিক চুক্তি হয়েছে। আগামী বছর থেকে উন্মুক্ত হবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের নতুন এই উদ্যোগ।
আশ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইউকের ঝবহফ অ খরঃঃষব ঐড়ঢ়ব, টক এর প্রশিক্ষণ সহায়তায় বিদেশের শ্রমবাজারে যেতে ইচ্ছুকগণকে সুনির্দিষ্ট দক্ষতা উন্নয়ন ও আলবেনিয়ার নিয়োগ কোম্পানির কাছে উপযুক্তগণের তথ্য পৌছানোই মূলতঃ এ কর্মসূচি প্রধান লক্ষ্য।
এর আগে, বাংলাদেশ থেকে ইউরোপের দেশ আলবেনিয়ায় দক্ষ জনশক্তি পাঠানো ও দেশটির আশ বাজারে অথেন্টিক কিছু পণ্য আমদানির সম্ভাবনা যাচাইয়ে সফরে গেছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
এ সফরে তার সঙ্গে লন্ডন থেকে যুক্ত আছেন সেন্ড এ লিটল হোপ ইউকে-এর সিইও প্রকৌশলী রিয়াজ।
মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচির ধারাবাহিকতায় এই সফরের মাধ্যমে ফাউন্ডেশনটি ইউরোপে নতুন সহযোগিতার দ্বার উন্মোচনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
২০২৪ সালে ফাউন্ডেশনটি মিশরের বিভিন্ন খেজুর বাগান থেকে সরাসরি খেজুর ক্রয় করে এবং পরিবহন ও ট্যাক্স ব্যয় যোগ করে কোনো মুনাফা ছাড়াই ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়- যা দেশে ব্যাপক প্রশংসা কুড়ায়।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন পায় এবং ২০১৯ সালে এনজিও ব্যুরোতে নিবন্ধিত হয়।
প্রতিষ্ঠানটি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, মানবিক সহায়তা ও পুনর্বাসনসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
বর্তমানে মিশর থেকে গাজার নির্যাতিত মানুষের জন্য ফাউন্ডেশনটি ও এর সহযোগী সংস্থা অঝঐ ঋড়ঁহফধঃরড়হ টঝঅ ওঘঈ. এর মাধ্যমে বিভিন্ন জরুরি মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ ছাড়া চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসফেরত যাত্রীদের সহায়তায় পরিচালিত হচ্ছে আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার।









