
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ তালিমূল কুরআন মাদ্রাসার সম্পত্তি অবৈধভাবে গ্রাস করার অপচেষ্টাকারী ইয়াবা আজিজ সহ ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ ১২ নভেম্বর বুধবার বিকাল ৩ টায় জালালাবাদ লিংক রোডস্থ মহাসড়কের পার্শ্বে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জালালাবাদ তালিমূল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোস্তাক আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ডেসটেনি’র ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক দেশ জগত’র সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী।
সভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল মাদ্রাসার সহায় সম্পত্তি এবং ভূমি অবৈধভাবে দখল করার জন্য জৈনক ইয়াবা আজিজ গং নানান ধররের ষড়যন্ত্র করে যাচ্ছে। মাদ্রাসার অধ্যায়নরত ছাত্র/ছাত্রীদেরকে অপহরণের ভয় প্রদর্শন, শিক্ষক-কর্মচারীদেরকে প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করছে। এতে মাদ্রাসার পাঠদান ব্যাহত হচ্ছে। যা ছাত্র/ছাত্রীদের মৌলিক অধিকার খর্ব করার শামীল। যার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে, তাকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দেশের কওমী মাদ্রাসাগুলো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। সভায় বক্তারা অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। জালালাবাদ তালিমূল কুরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল্লা হামিদির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা হাফেজ ছলিম উল্লাহ, মাওলানা নুর মোহাম্মদ আজিজি, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি চট্টগ্রাম মহানগর শাখার তথ্য ও গবেষণা সম্পাদক কে.এম. আলী হাসান, নাজির হাট বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নোমান, মাওলানা বেলাল আহমদ, হাফেজ মাওলানা শাহাদাত, মাওলানা হোসাইন, মাওলানা ক্বারী ইলিয়াছ, মাওলানা ক্বারী সরওয়ার ফারুক, মাওলানা শামশুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।









