উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির বিজয় দিবস উদযাপন

নিউজগার্ডেন ডেস্ক: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর আগ্রাবাদ শহীদ মিনারে শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেছেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পমাল্য অর্পণ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অসহায় হতদরিদ্রের মাঝে খাবার বিতরণ করা হয়।

ওয়ার্ড বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান টিটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বিএনপি নেতা হাফেজ আহমদ। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা এম এ আওয়াল, হাজী আবদুল লতিফ, ইলিয়াস খান, আলতাফ হোসেন, সৈয়দ আহাম্মদ, মো. সাগীর, মোস্তাফিজুর রহমান টিপু, হেলাল উদ্দিন, ইমন, মুন্না, আলমগীর হোসেন, আবদুল হান্নান, মো. রাসেল, নুরুল ইসলাম বালা, জামাল উদ্দিন, রানা, আবুল কাশেম, আবদুল মান্নান, চমন, সাইফুল ইসলাম, অহিদুজজামান রবিন প্রমুখ।

মন্তব্য করুন