ফিরিঙ্গি বাজার একতা বয়েজ ক্লাবের বিজয় দিবস উদযাপন

নিউজগার্ডেন ডেস্ক: ফিরিঙ্গি বাজার বংশাল রোডস্থ একতা বয়েজ ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার শেষে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একতা বয়েজ ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটিজেন ফোরাম কোতোয়ালী থানা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোতয়ালী থানা বিএনপির সাবেক সহ সভাপতি আমিনুর রহমান মিয়া, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন মির্জা, যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, আব্দুর রাজ্জাক, আব্দুল নাসের সাজ্জাদ, সদস্য আরিফ সোহেল, মাশরুল হক রুবায়েত, সফি সওদাগর, কোতোয়ালি থানা যুবদল নেতা আশরাফ উদ্দিন, রাশেদুল মাহমুদ, ওয়ার্ড বিএনপি নেতা আকবর বাচ্চু, জসিম উদ্দিন সেলিম, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান আলী মান্টু, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকরাম সিদ্দিকী রানা, ওয়ার্ড যুবদল নেতা মোশারফ হোসেন মুসা, মোরশেদ মিয়া, মো. মিজান, ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. সুমন, কোতোয়ালী থানা ছাত্রদলের সদস্য মো. রাকিব, ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো. নুরু প্রমূখ।

মন্তব্য করুন